Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা

‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা

অনলাইন ডেস্ক: প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই তার আপন ছোট বোনকে (শ্যালিকা) বিয়ে করে দেশজুড়ে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবী সহকারী মো. মাসুদ রানা ফেসবুক লাইভে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে যাকে বিয়ে করেছেন, সেই শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন মাসুদ রানা। এ সময় তিনি হাত জোড় করে সবার কাছে ক্ষমা চান।

লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করা তার সবচেয়ে বড় ভুল ছিল। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ে করলে আইনি বা সামাজিক প্রশ্ন উঠত না—এ বিষয়টি তার জানা ছিল না বলেও জানান তিনি। অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে বলে দাবি করেন মাসুদ রানা।

তিনি আরও বলেন, সমাজ ও পরিস্থিতি যেভাবে চাইবে, এখন সেভাবেই জীবন পরিচালনা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিও প্রচার বন্ধ করার অনুরোধও জানান তিনি। মাসুদ রানা বলেন, যাকে বিয়ে করেছেন, সেই শ্যালিকাকে তিনি তালাক দেবেন।

যেভাবে আলোচনায় আসে ঘটনা

নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর মাসুদ রানা দাবি করেছিলেন, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতাতেই তিনি এ বিয়ে করেছেন। পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে আগে ধারণ করা কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির শিকার হতে হতো—এমন আশঙ্কা থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।

বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়।

এর জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা মাসুদ রানার মুখে চুন-কালি মেখে তাকে এলাকা থেকে বের করে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram