Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেল প্রতিমন্ত্রী

রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেল প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় ঢাকা থেকে ট্রেনে করে ফেনী আসেন প্রতিমন্ত্রী।

হাবিবুর রশিদ বলেন, রেলের দুর্নীতি বা টিকিটসংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় এ-সংক্রান্ত অভিযোগও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রেলের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রেলের উন্নয়ন ও সেবা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা কাজ করছেন।

মহানগর এক্সপ্রেস চালুর বিষয়ে তিনি বলেন, ফেনীর সংসদ সদস্য রফিকুল আলম মজনু যাত্রাবিরতি এবং ফেনীর জন্য সর্বোচ্চ আসন বরাদ্দের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই দাবি পূরণ করেছেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে লোকোমোটিভ ও গ্যারেজের স্বল্পতা ছিল। সরকার ক্ষমতায় আসার পর মিটারগেজ ও লোকোমোটিভের স্বল্পতা কাটিয়ে ওঠা হয়েছে। এসব আরও বাড়াতে সরকার ও মন্ত্রণালয় কাজ করছে।

ফেনীবাসীর উদ্দেশে হাবিবুর রশিদ বলেন, যাত্রীরা যত বেশি টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করবেন, কক্সবাজার ও চট্টগ্রামে যাবেন, তত বেশি এ এলাকায় রেলের গ্যারেজ ও আসন বাড়ানোর বিষয়ে পাশে থাকা হবে।

এর আগে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছায়। ফেনী থেকে যাত্রা শুরুর আগে প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে তাদের বরণ করেন। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram