Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বার্সেলোনাকে কি খোঁচা দিলেন ভিনিসিয়ুস?

বার্সেলোনাকে কি খোঁচা দিলেন ভিনিসিয়ুস?

অনলাইন ডেস্ক: এল ক্লাসিকোতে খেলা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন তিনি। গত ১০ অক্টোবর ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরার শাস্তি ভোগ করছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে না থাকলেও খেলার খবর রেখেছেন ভিনিসিয়ুস। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি স্টেডিয়ামের বাইরে থেকে ম্যাচটি দেখেছেন। রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জেতার পর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জয় উদযাপন করেন ব্রাজিলিয়ান এই তারকা।

ম্যাচ শেষ হওয়ার পর ভিনিসিয়ুস তিনটি হাসির ইমোজি দেন। কয়েকটি গণমাধ্যমের মতে, এল ক্লাসিকোর আগে যারা বার্সেলোনাকে এগিয়ে রেখেছিলেন, ইমোজিগুলোর মাধ্যমে তাদের উপহাস করেছেন তিনি।

কয়েকটি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ইয়ান দিওমান্দে দুর্দান্ত ফর্মে থাকায় নিষেধাজ্ঞা শেষ হলে ভিনিসিয়ুসের একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে। আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

এল ক্লাসিকোর জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয় থেকে তিনে নামিয়েছে রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২৭। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৪, আর ২৫ পয়েন্ট নিয়ে দুই দলের মাঝামাঝি অবস্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram