Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রিয়াদ-দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ২১ যাত্রী

রিয়াদ-দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ২১ যাত্রী

অনলাইন ডেস্ক: ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৪৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২১ জনে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

যেসব সরাসরি ফ্লাইট বাতিল

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটও বাতিল

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে। এসব যাত্রীর বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব এয়ারলাইন ঢাকা থেকে যাত্রী বহন করেনি।

এর আগে হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলা হয়। এর প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল ঘোষণা করে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram