Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পিছিয়ে গেল পিএসজির ম্যাচ, ব্যালন ডি’অরে যোগদানেও বিপত্তি

পিছিয়ে গেল পিএসজির ম্যাচ, ব্যালন ডি’অরে যোগদানেও বিপত্তি

অনলাইন ডেস্ক: লন্ডনে আগামী সোমবার রাতে হতে যাওয়া ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগদানে বিপত্তির মুখে পড়েছেন পিএসজির ফুটবলাররা। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির পুলিশ প্রশাসনের সিদ্ধান্তে অলিম্পিক লিওঁর বিপক্ষে ক্লাবটির লিগ ওয়ানের ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামীকাল পিএসজি ও অলিম্পিক লিওঁর মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে অস্থির পরিস্থিতিতে ম্যাচটি পিছিয়ে সোমবার রাতে নির্ধারণ করা হয়েছে। একই সময়ে লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে বসবে ব্যালন ডি’অরের আয়োজন। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় পিএসজির ১০ ফুটবলার রয়েছেন।

পিএসজির হয়ে ব্যালন ডি’অরের দৌড়ে আছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, খিচা কাভারৎস্খেলিয়া, মার্কিনিয়োস, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, উইলিয়ান পাচো, ফ্যাবিয়ান রুইজ, ফেররান তোরেস ও ভিতিনিয়া।

এ ছাড়া ‘ইয়াশিন ট্রফি’র মনোনয়নে পিএসজির মাতভে সাফোনভ, ‘কোপা ট্রফি’র তালিকায় ওয়ারেন জাইরে এমেরি এবং সেরা কোচের দৌড়ে লুইস এনরিকের নাম রয়েছে। ম্যাচের সময় পরিবর্তন হওয়ায় তাদের অনুষ্ঠানে উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। ইনজুরির কারণে পিএসজির স্কোয়াডের বাইরে থাকা দেম্বেলে ও কাভারৎস্খেলিয়ার ইংল্যান্ডে যাওয়াও অনিশ্চিত।

জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান ও জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে গত সপ্তাহ থেকে বিক্ষোভ চলছে। ফ্রান্সে আগের বিভিন্ন আন্দোলনে দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের ইতিহাসের কারণে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ প্রিফেকচার নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে।

সাত ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে লিওঁ শীর্ষে এবং পিএসজি দ্বিতীয় স্থানে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram