Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরের সড়ক দুর্ঘটনায় তাইজুলের শোক, চালকদের সাবধানতার আহ্বান

নাটোরের সড়ক দুর্ঘটনায় তাইজুলের শোক, চালকদের সাবধানতার আহ্বান

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ায় মঙ্গলবার ভোরে যাত্রাবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম। সেই সঙ্গে সড়কপথে গাড়ি চালানোর সময় চালকদের ধৈর্যধারণ এবং সাবধানতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং প্রতিটি মানুষের জন্য কেউ না কেউ ঘরে অপেক্ষা করে থাকেন। তিনি জানান, নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

চালকদের উদ্দেশে তাইজুল মহাসড়কে গাড়ি চালানোর সময় ধৈর্য ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানান। তাঁর মতে, নিয়ম মেনে গাড়ি চালানো হলে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব।

পোস্টের শেষে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram