Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লক্ষ্যে নেওয়া একমাত্র শটে আর্সেনালের কষ্টার্জিত জয়

লক্ষ্যে নেওয়া একমাত্র শটে আর্সেনালের কষ্টার্জিত জয়

অনলাইন ডেস্ক: কাই হ্যাভার্জ, মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকাকে নিয়ে শক্তিশালী আক্রমণভাগ গড়েও দীর্ঘ সময় নটিংহ্যাম ফরেস্টের প্রতিরোধ ভাঙতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত বেঞ্চ থেকে নামা ইংল্যান্ডের ফরোয়ার্ড ননি মাদুয়েকে গোল করে গানারদের জয় এনে দেন।

সিটি গ্রাউন্ডে আর্সেনাল সাত ম্যাচে ষষ্ঠ জয় পেয়েছে ১-০ গোলে। নটিংহ্যামের বিপক্ষে ৭৪ শতাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি তারা। পুরো ম্যাচে আর্সেনাল লক্ষ্যে শট নিয়েছে মাত্র একবার, আর সেই শট থেকেই গোল এসেছে।

হাফটাইমে বদলি হিসেবে মাঠে নামেন মাদুয়েকে। সম্প্রতি ইংল্যান্ড দল থেকে বাদ পড়া এই ফরোয়ার্ড ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে গোল করেন। রাইসের তৈরি করে দেওয়া বলে বাঁ দিক দিয়ে কাট করে ঢুকে জোরালো শট নেন তিনি। বলটি জেয়ার কুনহার গায়ে লেগে জালে জড়ায়।

মাদুয়েকের ওই গোলই আর্সেনালের তিন পয়েন্ট নিশ্চিত করে। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির চেয়ে তারা তিন পয়েন্ট পিছিয়ে আছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram