Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিল বিসিবি

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিল বিসিবি

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো বিদায় নেননি জাহানারা আলম। বিদায় নেওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। প্রায় দুই বছর আগে তিনি শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন।

মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে জাতীয় দল থেকে সরে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জাহানারা। সেখানে ক্লাব ক্রিকেট খেলছিলেন। গত বছরের ডিসেম্বরে তার সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হেনস্থার কথা প্রকাশ্যে আনেন তিনি। এর মধ্যে নতুন বোর্ডকে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন জাহানারা।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, জাহানারা অনেক আগে থেকেই ফেরার ইচ্ছা বোর্ডকে জানিয়েছেন। জাতীয় দলে ফিরতে হলে তাকে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেট খেলা, ফিটনেস পরীক্ষায় পাস করা এবং নিয়মিত পারফরম্যান্স করার বিষয় রয়েছে। এরপর সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা।

নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, জাহানারা ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে। তার বর্তমান স্কিল ও পারফরম্যান্স বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সামনে ঘরোয়া ক্রিকেট থাকায় বিসিবি তাকে কোন দলে খেলাবে, সেটিও বোর্ড দেখবে বলে জানিয়েছেন নির্বাচক সাজ্জাদ আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram