Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আইনশৃঙ্খলার অবনতিতে হত্যাকাণ্ড বাড়ছে: জামায়াত নেতা জুবায়ের

আইনশৃঙ্খলার অবনতিতে হত্যাকাণ্ড বাড়ছে: জামায়াত নেতা জুবায়ের

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার সকালে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিটি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে একটি দোকানে বসে থাকা বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।

অ্যাডভোকেট জুবায়েরের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এমন হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে এবং নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে ধারণা করার কথা জানান।

তার মতে, এ ঘটনা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার বিষয়টি তুলে ধরেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে নিহতের মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram