Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দিল্লিতে বসে আওয়ামী লীগ, বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

দিল্লিতে বসে আওয়ামী লীগ, বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

অনলাইন ডেস্ক: দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সক্ষম বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে গভীর ভালোবাসা ছিল। এর আগে ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জামায়াত ও আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ তখন ওই চক্রান্ত মোকাবিলা করেছিল। তার ভাষ্য, অতীতের মতো বর্তমানে আওয়ামী লীগ ও জামায়াত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ বা ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram