Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শাহরুখের বিশেষ পরামর্শের কথা জানালেন অভিষেক

শাহরুখের বিশেষ পরামর্শের কথা জানালেন অভিষেক

অনলাইন ডেস্ক: বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক কেবল সহশিল্পীর নয়, বরং অনুজ ও অভিভাবকের। ক্যারিয়ারে পা রাখার বহু আগেই শাহরুখের কাছ থেকে এমন এক অমূল্য জীবনমন্ত্র পেয়েছিলেন অভিষেক, যা আজও তিনি প্রতি মুহূর্তে মেনে চলেন। দীর্ঘ অভিনয় জীবনে সেই একটি পরামর্শই তার কাজের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতির কথা জানান অভিষেক। তিনি বলেন, অভিনয়ে আসার আগের সময়ে প্রতি রবিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট আড্ডায় অংশ নিতেন তারা। সেখানে উদয় চোপড়া, হৃতিক রোশান ও সিকান্দার খেরও থাকতেন।

তরুণদের সেই আড্ডায় নিয়মিত উপস্থিত থাকতেন শাহরুখ খান। অভিষেকের কাছে তিনি ছিলেন বড় ভাইয়ের মতো। কাজের বাইরেও শাহরুখ তাকে পরামর্শ ও দিকনির্দেশনা দিতেন। আসন্ন সিনেমা ‘কিং’-এর ক্ষেত্রেও তিনি অভিষেকের পাশে রয়েছেন বলে জানান অভিনেতা।

অভিনয়ে আসার আগে একদিন শাহরুখকে তার অভিনীত প্রিয় সিনেমা সম্পর্কে জানতে চেয়েছিলেন অভিষেক। উত্তরে শাহরুখ বলেছিলেন, তিনি তখন যে সিনেমায় কাজ করছেন, সেটিই তার প্রিয়। কারণ বর্তমান কাজকে সেরা মনে না হলে সেই কাজ করার অর্থ নেই। অতীত নিয়ে পড়ে না থেকে চলমান কাজেই মনোযোগ দেওয়ার কথাও বলেছিলেন তিনি।

দীর্ঘ সময় পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে। এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। বিশেষ একটি নাচের দৃশ্যে কারিনা কাপুর খানকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram