Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে আবারও ঝিমলি চরিত্রে কৌশানী

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে আবারও ঝিমলি চরিত্রে কৌশানী

অনলাইন ডেস্ক: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও সেই জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমাতে, যা আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

মুক্তির আগেই সিনেমাটির অভিনব প্রচার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। প্রচারণার একটি ভিডিওতে কৌশানীকে মেছুনির সাজে দেখা গেছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ এতে মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ ও ডি-গ্ল্যাম লুকে দেখা যায় অভিনেত্রীকে। হাতে বড় মাছ তুলে তিনি মাছবাজারের বিক্রেতার মতো ক্রেতাদের ডাকছিলেন।

চরিত্রটির প্রচারণায় মাছ কাটার দৃশ্যেও অংশ নেন কৌশানী। বটির কাছে বড় মাছ কাটতে গিয়ে তাকে বেশ বেগ পেতে দেখা যায়। মজার ছলে তিনি বলেন, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

ভিডিওতে অ্যাকশন শব্দ শোনার পর বাজারের হকারদের মতো গলা উঁচিয়ে মাছ বিক্রির ডাক দিতেও দেখা যায় তাকে। ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান’—এমন সংলাপ বলেন তিনি। শুটিং দ্রুত শেষ করার অনুরোধও রসিকতার সুরে জানান অভিনেত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram