Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টানা কয়েকদিন বৃষ্টির পর গতকাল বুধবার থেকে কড়া রোদ থাকলেও এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল শুরু হতে দেড় ঘণ্টা বিলম্ব হয়েছে। জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর কথা থাকলেও দুই দফা আম্পায়ারদের মাঠ পরিদর্শনের পর সোয়া ১০টায় খেলা শুরু হয়।

নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে খেলা শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৩ ওভার করা হয়েছে। নাগোয়ায় থাকা কয়েক হাজার বাংলাদেশি প্রবাসীর অনেকে ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন। কর্মব্যস্ত দিনেও কেউ ছুটি নিয়ে, আবার কেউ ক্লাস বাদ দিয়ে গ্যালারিতে আসেন।

সকাল ৯টা ৫৫ মিনিটে মাঠের এক পাশে দুই দলের অধিনায়ককে নিয়ে টস করেন আম্পায়াররা। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক শাহিবজাদা ফারহান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। চার দিনের বেশি সময় উইকেট ঢেকে থাকায় বাংলাদেশকে ব্যাটিংয়ে নামতে হয়েছে।

দুই দলই সকালে মাঠে এলেও আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরুতে দেরি হয়। দুই দিন রোদ থাকার পরও বাউন্ডারি লাইনের পাশে পানি থাকায় স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম দফা মাঠ পরিদর্শনে আম্পায়াররা খেলা শুরুর অনুপযুক্ত পরিস্থিতি দেখতে পান।

এরপর দুই দলের ক্রিকেটাররা মাঠের দুই পাশে ওয়ার্ম আপ করেন। প্রায় পৌনে এক ঘণ্টা পর আম্পায়াররা দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শন করেন। ওই পর্যবেক্ষণের পর ১৩ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ একাদশে রাখা হয়েছে চার স্পিনার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram