Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা

শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা

অনলাইন ডেস্ক: অভিনেত্রী দীপা খন্দকার শোবিজ অঙ্গনে দীর্ঘ পথচলায় কাজের পরিবেশে নিজের ব্যক্তিত্ব ও মানসিক শক্তির প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সম্প্রতি এক পডকাস্টে কাজের জায়গার অভিজ্ঞতা, সহশিল্পীদের দৃষ্টিভঙ্গি এবং নিজের কন্যাসন্তানকে দেওয়া সাহসের বার্তা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।

কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে দীপা খন্দকার জানান, কর্মজীবনে তিনি কোনো ধরনের হয়রানির শিকার হননি। এর পেছনে নিজের ব্যক্তিত্ব ও মনোভাবের ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, রাত দেড়টা থেকে দুইটা পর্যন্ত শুটিং চললেও এবং কোনো ইউনিটে একমাত্র নারী সদস্য থাকলেও তিনি কখনো সহকর্মীদের কাছ থেকে খারাপ আচরণ অনুভব করেননি।

কাজের পরিবেশে ব্যক্তিত্ব ও আচরণের গুরুত্ব তুলে ধরে দীপা বলেন, নারীসহ সবার মনোভাব ও আচরণ গুরুত্বপূর্ণ। তবে এ বক্তব্যের অর্থ কখনোই হয়রানির দায় নারীর ওপর চাপানো নয়—এ কথাও স্পষ্ট করেন তিনি।

সহশিল্পী মোশাররফের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে দীপা জানান, অনেকে তাকে দৃঢ় ও আত্মরক্ষায় সক্ষম হিসেবে দেখেন। তার মতে, নারীদের এমন আত্মবিশ্বাস ও শক্ত মনোভাব থাকা প্রয়োজন।

কন্যাসন্তানের লালন-পালন প্রসঙ্গে দীপা জানান, মেয়েকেও মানসিকভাবে শক্ত হওয়ার শিক্ষা দিচ্ছেন তিনি। তার পরামর্শ, কাউকে আঘাত বা অপমান না করলেও কেউ আগে আঘাত করলে নিজেকে রক্ষা করার সাহস থাকতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram