অনলাইন ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন স্টাইলের জন্যও অনুরাগীদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করা এই অভিনেত্রী এবার নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন।
ছবিগুলোতে কৌশানির চোখধাঁধানো সাজ নজর কেড়েছে। তিনি গাঢ় নীল রঙের জমকালো ব্লাউজ পরেছেন, যাতে ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশা রয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’
এর সঙ্গে ছিল মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি, যাতে ভারী এমব্রয়ডারির কাজ রয়েছে। গলায় পরেছিলেন হেভি স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। সঙ্গে ছিল মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট।
চুলে বড় ওয়েভি কার্ল ও স্মোকি মেকআপে কৌশানির সাজ আরও গ্ল্যামারাস হয়ে ওঠে। ছবিগুলো ইতোমধ্যে ইন্টারনেটে সাড়া ফেলেছে।
বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় কৌশানির। পরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে জায়গা করে নেন তিনি।

