Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নভেম্বরে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা

নভেম্বরে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর করানোর চেষ্টা করেছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তবে এ চেষ্টা ব্যর্থ হয়। এখন আগামী নভেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত কাজ করছে বলে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকায় এসেছিলেন। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আলোচনা চলছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর এ আলোচনা আরও গতি পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথমদিকে ভারতে গিয়ে দায়িত্ব বুঝে নেবেন।

তবে আলোচনা চললেও তারেক রহমানের সফর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এর অন্যতম কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি এখনো অমীমাংসিত থাকা।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তারেক রহমান। এর অল্প সময়ের মধ্যে মোদি তাকে ধন্যবাদ জানান। এরপরই তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নির্ধারণের সম্ভাবনা বাড়ে। তবে কোনো দেশই এখনো সফরটি নিশ্চিত বা নাকচ করেনি।

এর মধ্যেই গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকা সফর করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram