Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

অনলাইন ডেস্ক: হাসান মাসুদ অভিনয়শিল্পী হিসেবে পরিচিত হলেও এর বাইরে তার রয়েছে নানা পরিচয়। সেনাবাহিনীর পোশাকে তিনি দেশের দায়িত্ব পালন করেছেন এবং সাংবাদিক হিসেবেও সমাজকে তুলে ধরেছেন। পরে বহু বছর আগে পর্যায়ক্রমে এসব পেশা থেকেও সরে আসেন তিনি।

নিজের শিল্পীসত্তাকে গোপন রাখতে না পেরে ক্যামেরার সামনে আসেন হাসান মাসুদ। সাংবাদিকতার পাশাপাশি অভিনয় শুরু করে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পান। শোবিজে তার ক্যারিয়ার দুই দশকের বেশি হলেও বর্তমানে তিনি অনিয়মিত।

কিছুদিন আগে এক সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কে পড়েন এই অভিনেতা। তখন তিনি বলেছিলেন, আপাতত অভিনয় করবেন না এবং হজ করে এসে ধর্মের পথে মনোযোগী হবেন। পরে বিষয়টি স্পষ্ট করে হাসান মাসুদ জানান, চিরতরে অভিনয় ছাড়ার কথা তিনি বলেননি; ভালো কনটেন্ট না পাওয়ায় কাজ করছেন না।

এর মধ্যে একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাসান মাসুদ। খবরটি ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তিনি কি অভিনয় ছেড়ে দিচ্ছেন?

তার নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটিতে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারে তাকে ব্র্যান্ডিং করতে দেখা গেছে।

মাস কয়েক আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘদিন কাজের সঙ্গে যুক্ত না থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। এর মধ্যে নতুন চাকরির খবর তার অভিনয় থেকে সরে আসার জল্পনাকে আবারও উসকে দিয়েছে।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন হাসান মাসুদ। পরে নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’। ২০০৬ সালে তার একটি গানের অ্যালবামও প্রকাশিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram