Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নওগাঁয় বাসচাপায় অটোরিকশা চালক নিহত

নওগাঁয় বাসচাপায় অটোরিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক: নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক ফারুক হোসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মরদেহের অর্ধেক থেঁতলে গেছে।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram