Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চ্যানেল আইয়ের অনুষ্ঠানে নবাবের সাজে ফেরদৌস ওয়াহিদ

চ্যানেল আইয়ের অনুষ্ঠানে নবাবের সাজে ফেরদৌস ওয়াহিদ

অনলাইন ডেস্ক: ফেরদৌস ওয়াহিদ গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে জুড়ে রয়েছেন এই নন্দিত শিল্পী। তবে জীবনের এই পর্যায়ে এসে হঠাৎ তিনি হয়ে গেলেন ‘নবাব’!

রাজকীয় পোশাক ও মাথায় মুকুট পরা ফেরদৌস ওয়াহিদকে প্রথম দেখায় চেনা কঠিন। তবে এই সাজ কোনো বাস্তব ঘটনা নয়; চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য এমন রূপে দেখা গেছে তাকে।

চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব তৈরি করা হচ্ছে। এতে সংগীতশিল্পীরা যাত্রাপালায় অভিনয় করেছেন। সেই পালায় নবাব চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ।

শিল্পী বলেন, অনুষ্ঠানটির ভাবনা একেবারেই ভিন্ন। যাত্রাপালা হলেও এতে অংশ নেওয়া বেশিরভাগই গানের শিল্পী। তার ভাষ্য, এটি তার জন্য নতুন অভিজ্ঞতা এবং দর্শকেরও ভালো লাগবে বলে তিনি আশা করছেন।

এ যাত্রাপালায় লর্ড ক্লাইভের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী। বিভিন্ন চরিত্রে আরও আছেন সংগীতশিল্পী পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, পুনম প্রিয়া ও পলাশ।

জানা গেছে, অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রচারিত হয়ে আসছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস ওয়াহিদ। এতে বিভিন্ন তারকা অতিথি হিসেবে অংশ নিয়ে তাদের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প শোনান। এবারের পর্বটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram