Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি

ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি

অনলাইন ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অতীতে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি চালু ছিল। তবে ২০১৫-১৬ মৌসুমের পর প্লেয়ার্স বাই চয়েজ বা ড্রাফট পদ্ধতি আর দেখা যায়নি। এরপর থেকে ঢাকা লিগে ক্লাবগুলো সরাসরি খেলোয়াড় রেজিস্ট্রি বা দলবদল করে আসছে।

প্রতিবছর ১২ দলের মধ্যে ছয়টি দল তুলনামূলক শক্তিশালী হলেও বাকি ছয়টি দল কম শক্তিশালী হয়ে যায়। পাশাপাশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ নিয়েও সমস্যা রয়েছে। ঘরোয়া ক্রিকেটের আসন্ন মৌসুমের আগে এই পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।

মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন কোয়াব কমিটি ক্রিকেটারদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক সভা করেছে। সভায় জানানো হয়, ২০২৭ সালের দলবদল ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে হতে পারে। বিসিবির একজন পরিচালকও জানিয়েছেন, এমন সিদ্ধান্ত হলে লিগে প্রতিযোগিতা বাড়বে।

প্রস্তাবিত পদ্ধতিতে ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হবে। ‘এ’ প্লাসের পর ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরি থাকবে। তবে ক্লাবগুলো নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নিতে পারবে।

জানা গেছে, ‘এ’ প্লাস ক্যাটাগরিতে পারিশ্রমিক ৫০ থেকে ৬০ লাখ টাকা, ‘এ’ ক্যাটাগরিতে ৪০ থেকে ৫০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ থেকে ৩০ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরিতে ১০ থেকে ২০ লাখ টাকা হতে পারে। ‘ই’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হতে পারে সর্বোচ্চ ১০ লাখ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram