Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

অনলাইন ডেস্ক: প্রায় দেড় বছর ধরে টানাপোড়েনের পর অবশেষে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির শর্ত অনুযায়ী, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি থাকবে এবং যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষকে সেখানে ঘাঁটি করতে দেওয়া হবে না।

শুক্রবার যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। চুক্তিতে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি নির্মাণ ও সামরিক উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি রয়েছে।

গ্রিনল্যান্ড ইউরোপের দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রতিনিধিরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে গ্রিনল্যান্ডে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার যুক্তরাষ্ট্রের থাকবে।

অন্য এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বহুদিনের একটি স্বপ্ন অবশেষে পূর্ণ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram