Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

অনলাইন ডেস্ক: সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মৃত্যুর বিষয়টি নিজেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন এই গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ তাঁর বাবা ফজলুল হকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নতুন গানে ব্যস্ত ছিলেন সালমা

সম্প্রতি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এই গায়িকা। ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে তাঁর। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত গানটির ভিডিওচিত্র দর্শকমহলে সাড়া ফেলে।

সংগীতাঙ্গনে দীর্ঘ বিরতির পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতির রেকর্ডিংও শেষ করেছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এ ছাড়া রোহান রাজের আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন তিনি। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং শেষ হয়েছে। ১৭ সেপ্টেম্বর গানটি প্রকাশের কথা ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram