Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিপিএলকে খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ মনে করেন শান্ত

বিপিএলকে খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ মনে করেন শান্ত

অনলাইন ডেস্ক: পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মাঠে গড়াচ্ছে না। তবে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নিজের আলাদা রোমাঞ্চের কথা জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের ক্রিকেটে এই টুর্নামেন্টকে খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন তিনি।

বিপিএলে খেলার মাধ্যমে উদীয়মান অনেক ক্রিকেটার সুযোগ পান বলেও উল্লেখ করেছেন শান্ত। বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতা ও টুর্নামেন্টটির গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি।

শান্ত জানান, বেশ কয়েক বছর ধরে বিপিএলে খেলার কারণে প্রতিবার টুর্নামেন্ট শুরুর আগে তার মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। তার মতে, বিপিএলে ভালো পারফর্ম করতে পারলে খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নতি ও ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব পড়ে।

বাংলাদেশের ক্রিকেটের জন্যও বিপিএলকে গুরুত্বপূর্ণ মনে করেন জাতীয় দলের এই টেস্ট অধিনায়ক। তার ভাষ্য, প্রতি বছরই বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলার সুযোগ পান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram