অনলাইন ডেস্ক: বাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর বাগেরহাটের শরণখোলায় রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে নিজ বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়。
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল。
রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে。
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে হত্যার শিকার বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হবে বলে জানান তিনি。
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে。

