Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন আব্বাস

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন আব্বাস

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে স্মরণীয় পারফরম্যান্স করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়েছেন তিনি।

প্রথমে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আব্বাস। রাজাউল্লাহর সঙ্গে নবম উইকেট জুটিতে ৪২ রান করে পাকিস্তানকে লিড এনে দেন তিনি। দুজনের জুটিতে যোগ হয় ১২১ রান। এর পর পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান করে।

ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দেওয়ার পর বল হাতেও দারুণ শুরু করেন আব্বাস। প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন তিনি। ইংল্যান্ডের প্রথম দুই ব্যাটার ডাক মারেন, যা পাকিস্তানের জয়ের আশা বাড়িয়ে দেয়।

এই জোড়া আঘাতের মাধ্যমে ১৯৯৯ সালের ওয়াসিম আকরামের কীর্তির পুনরাবৃত্তি করেন আব্বাস। ওই বছর টেস্ট ইনিংসের প্রথম ওভারে দুটি উইকেট নিয়েছিলেন সাবেক এই পেসার। দুই দশকের বেশি সময় পর একই সাফল্য পেলেন আব্বাস।

পুরো সিরিজেই দারুণ পারফরম্যান্স করেছেন ৩৬ বছর বয়সী এই পেসার। তিন টেস্টে ১৩ উইকেট নিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি তিনি হয়েছেন পাকিস্তানের সিরিজসেরা খেলোয়াড়।

সিরিজসেরা হওয়ার পর আব্বাস বলেন, ‘ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব, আর নতুন বলে উইকেট নেওয়াটাই আমার বিশেষ দক্ষতা। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলেছিলাম যেকোনো কিছুই সম্ভব এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram