Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ইয়াবা সেবনের অপরাধে মা-ছেলের কারাদণ্ড

ইয়াবা সেবনের অপরাধে মা-ছেলের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইয়াবা সেবনের অপরাধে মা ও ছেলেকে ৪ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল বুধবার হামদহ পারহাউজ পাড়া থেকে আটকের পর আদালত এ সাজা দেন।

আদালত মা জলি খাতুনকে ১০০০ টাকা ও ছেলে আরিফ রহমান নিশানকে ২০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে মুক্ত (৪০) নামের এক মাদকসেবিকে আটক করেছে ডিবি পুলিশ। ডোপ টেস্টে মাদকসেবি সনাক্ত হওয়াই তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৪০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram