Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দিনাজপুরে বাস রেখে থানা ঘেরাও ও সব রুটে যান চলাচল বন্ধ

দিনাজপুরে বাস রেখে থানা ঘেরাও ও সব রুটে যান চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুর থেকে সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে জেলা শহরের পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ শ্রমিকরা। একই সঙ্গে শহরের প্রবেশপথে বাস আড়াআড়ি করে রেখে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রকাশ করেন তার সহকর্মী শ্রমিকরা।

সড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ সব রুটের যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। সড়কে শত শত ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে থাকায় সাধারণ যাত্রী ও পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

দিনাজপুর কোতোয়ালি থানার ইনচার্জ নুর নবী জানান, শেখ বাদশার বিরুদ্ধে থাকা পূর্বের এক মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেখ বাদশার স্ত্রী ও সমর্থকদের দাবি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে তিনি যাতে অংশ নিতে না পারেন, সে জন্য পরিকল্পনা করে তাকে ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইউনিয়নের সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য ছিল। মনোনয়ন জমা দেয়ার দিনেই এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পুরো দিনাজপুর শহরজুড়ে চরম উত্তেজনা ও স্থবিরতা বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram