Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পিটারসেনের চেয়েও ব্রুককে এগিয়ে রাখলেন স্টোকস

পিটারসেনের চেয়েও ব্রুককে এগিয়ে রাখলেন স্টোকস

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ের পর তাকে নিয়ে আলোচনায় মেতেছে ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস এক ধাপ এগিয়ে ব্রুকের প্রতিভার তুলনা করেছেন দেশটির কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেনের সঙ্গে। স্টোকসের দাবি, প্রতিভার বিচারে পিটারসেনের চেয়ে এগিয়ে রয়েছেন ব্রুক।

সাউদাম্পটনে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন ব্রুক। তার ব্যাটিংয়ে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে।

ব্রুকের এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেন স্টোকস। তিনি ব্রুককে ‘অ্যাবসলিউট ফ্রিক’ বলেন এবং পিটারসেনের সঙ্গে তুলনা করেন। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যায় স্টোকস জানান, দুজনই অসাধারণ প্রতিভা হলেও তাঁর বক্তব্য হলো—ব্রুক এগিয়ে।

ব্রুকের ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। তাঁর সঙ্গে জস বাটলার ৪৪ বলে ৮০ রান করেন। জবাবে শ্রীলঙ্কা ১৩৫ রানে অলআউট হয়ে যায়।

টি-টোয়েন্টিতে ব্রুকের সাম্প্রতিক পরিসংখ্যান

তিন নম্বরে ব্যাটিং করে টি-টোয়েন্টিতে দারুণ সফলতা পাচ্ছেন ব্রুক। এই পজিশনে আট ম্যাচে তাঁর সংগ্রহ ৪৭৬ রান। ব্যাটিং গড় ৯৫.২০ এবং স্ট্রাইক রেট ২০০.৮৪। এ সময়ে তিনি দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন।

ইংল্যান্ডের হয়ে ৬৯টি টি-টোয়েন্টিতে ৬০ ইনিংসে ব্রুকের রান ১ হাজার ৬৪৬। তাঁর ব্যাটিং গড় ৩৬.৫৭ এবং স্ট্রাইক রেট ১৬৪.১০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সেঞ্চুরি দুটি ও ফিফটি আটটি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই একাধিক সেঞ্চুরি আছে ব্রুকের। ইংল্যান্ডের হয়ে এই কীর্তিতে তাঁর সঙ্গে আছেন জস বাটলার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram