অনলাইন ডেস্ক: দুই গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিক এলচের কাছে দুটি গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল তারা। স্টপেজ টাইমে এলো তাদের জয়সূচক গোল।
পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জিতেছে রিয়াল। ষষ্ঠ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার কাছাকাছি পৌঁছেছে তারা।
লেভান্তে থেকে গ্রীষ্মের চুক্তিতে রিয়ালে আসা কার্লোস এসপি চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো বেঞ্চ থেকে উঠে এসে দলকে উদ্ধার করলেন। এস্পানিওলের বিপক্ষে প্রথম লিগ ম্যাচেও বদলি হিসেবে নেমে রিয়ালকে জিতিয়েছিলেন তিনি।
এলচে গোলকিপার মাতিয়াস দিতুরোর আত্মঘাতী গোল এবং ষষ্ঠ লিগ ম্যাচে কিলিয়ান এমবাপের সপ্তম গোলের সুবাদে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ব্যবধান কমায় এলচে। ৭১ মিনিটে গোল করেন আবিয়েল ওজোরিও। এরপর বদলি হিসেবে নামা ফার নিনো ৮৩তম মিনিটে সমতা ফেরান। তবে স্টপেজ টাইমে এসপির গোলেই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

