Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা গ্রামের মৃত মো. আব্দুল মজিদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি।

আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান হাওয়া বেগম।

দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে পিকআপ ভ্যান ও চালককে আটক করেন। পরে চালককে পুলিশের হেফাজতে দেওয়া হয়। আটক চালকের নাম মোহাম্মদ শুকুর আলী। তিনি ঝিনাইদহের কালিগঞ্জ থানার বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হাওয়া বেগমের মৃত্যু হয়। পরে পিকআপসহ চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram