Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

অনলাইন ডেস্ক: মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করছিলেন ছোট ভাই গেন্দু মিয়া (৩০)। এতে বাধা দেন বড় ভাই হৃদয় মিয়া। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে হৃদয় মিয়ার ছুরিকাঘাতে গেন্দু নিহত হন। ঘটনার পর অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গেন্দু ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের টাকা চেয়ে তিনি মাকে মারধর করেন বলে দাবি করা হয়েছে। এ সময় হৃদয় মিয়া বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হৃদয় ছুরি দিয়ে গেন্দুর বুকে আঘাত করেন।

গুরুতর আহত গেন্দুকে স্থানীয়রা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে আটক করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনার পর মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram