Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে উজাড় করে দিতে চান আশরাফুল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে উজাড় করে দিতে চান আশরাফুল

অনলাইন ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার সকালে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। নিজেদের উজাড় করে দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে চান দলটির অধিনায়ক আশরাফুল ইসলাম।

এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রায় দুই সপ্তাহ নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ সময়ে খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত খেলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফরা।

দেশ ছাড়ার আগে অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, টুর্নামেন্টটির জন্য দল কঠোর পরিশ্রম করেছে। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হলেও প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। দেশের জন্য গৌরব বয়ে আনতে চান তারা।

বাংলাদেশের ম্যাচসূচি

লিগপর্বে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলবে। ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

লিগপর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনাল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram