Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের তিনে তিন

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের তিনে তিন

অনলাইন ডেস্ক: লাইপজিগের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ। দাপুটে পারফরম্যান্সে ৪-১ গোলের ব্যবধানে লস ব্লাঙ্কোসরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ম্যাচেই জয় নিয়ে ফিরল। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর আরও তিন গোল করে হোসে মরিনিয়োর দল। শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় লাইপজিগ।

জার্মান ক্লাবটির বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখায় চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। রিয়ালের বল দখল ছিল ৬৪ শতাংশ। লক্ষ্যে ১১টি শট নেয় তারা, যেখানে লাইপজিগের লক্ষ্যে থাকা শট ছিল ৬টি। রিয়ালের হয়ে একটি করে গোল করেন বার্নার্দো সিলভা, আর্দা গুলার, কিলিয়ান এমবাপে ও ইয়ান দিয়োমান্দে।

১৬ মিনিটে গোলের সুযোগ তৈরি করে রিয়াল। তবে আর্দা গুলারের বাড়ানো পাসে ভিনিসিয়ুস ও এমবাপের কেউই টোকা দিতে পারেননি। ২৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে লাইপজিগ গোলের কাছাকাছি গেলেও ডি-বক্সের জোরালো শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক থিবো কোর্তোয়া।

এরপর ভিনিসিয়ুস প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে জোরালো শট নিলে লাইপজিগ গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট তা ঠেকান। ৪১ মিনিটে ওয়ান-অন-ওয়ানে এগিয়ে আসা ক্রিস্টোফার এনকুনকুর শটও রুখে দেন কোর্তোয়া।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের অচলাবস্থা ভাঙেন বার্নার্দো সিলভা। ফেদে ভালভার্দের কাটব্যাক থেকে গুলারের নেওয়া শট পা বাড়িয়ে ঠেকান ভ্যানডাভোর্ট। তবে বলটি তার পায়ের নিচ দিয়ে বেরিয়ে গেলে দ্রুত ছুটে গিয়ে টোকায় জালে পাঠান সিলভা। ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর এটিই অভিজ্ঞ পর্তুগিজ মিডফিল্ডারের প্রথম গোল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram