Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, উপহার খেলাসামগ্রী

সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, উপহার খেলাসামগ্রী

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

এরপর রংপুরের উদ্দেশে বাসে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়ান প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেখে বাস থামান, তাদের সঙ্গে সেলফি তোলেন এবং খেলাসামগ্রী উপহার দেন। তিনি জানান, কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি ছাত্রাবাস ও একটি হল রুমের অনুরোধ জানানো হয়েছে। চাওয়াগুলো লিখিতভাবেও দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

রাজশাহীতে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শনের পর সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি। পরে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সন্ধ্যায় রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram