Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ নবম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৩। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ২১১।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। শহরটির স্কোর ২০৫। ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের মুম্বাই ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার একটি শহরের বাতাসের তাৎক্ষণিক বা লাইভ মান জানায়। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়।

১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরের বায়ু দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram