অনলাইন ডেস্ক: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।
গত শনিবার যুবা দলের ক্রিকেটারদের দেশ ছাড়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তাদের যাত্রা কয়েক দিন পিছিয়ে যায়। পরে স্কোয়াডের ১০ সদস্য ওমানে পৌঁছেছেন। বাকি সদস্যরা বৃহস্পতিবার সকালে ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন।
সিরিজের আগের সূচি অনুযায়ী একটি ওয়ানডে কমানো হয়েছিল। এরপর নতুন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। প্রথম ওয়ানডে হবে ১৭ অক্টোবর। পরের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯, ২১ ও ২৩ অক্টোবর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।

