Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ

কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ

অনলাইন ডেস্ক: ভারতীয় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও আলোচিত টকশো ‘কফি উইথ করণ’-এর শেষ অর্থাৎ নবম মরশুমের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। প্রযোজক ও পরিচালক করণ জোহরের এই অনুষ্ঠানে দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিতর্ক নিয়ে আলোচনা হয়ে আসছে।

শিগগিরই প্রচার হতে যাওয়া পর্বটির প্রকাশিত টিজারে দেখা যায়, সালমানকে স্বাগত জানাচ্ছেন সঞ্চালক করণ জোহর। অতিথিকে স্বাগত জানিয়ে করণ বলেন, “একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে হতে পারেন!”

এরপর করণের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন সালমান। মজার ছলে তিনি করণকে সঞ্চালকের আসন ছেড়ে দিতে বলেন এবং জানান, ‘কফি উইথ করণ’-এর পর এবার শুরু হচ্ছে ‘কফি উইথ সালমান’.

আলোচনার একপর্যায়ে সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন করণ। তিনি জানতে চান, “তুমি কি আজও চিরকুমার?”

এমন প্রশ্নে করণকে নিজের সীমার মধ্যে থাকার পরামর্শ দেন সালমান। প্রযোজক-সঞ্চালককে থামিয়ে তিনি বলেন, “আরে ভাই, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো।”

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বেও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সালমান। অনুষ্ঠানটির নবম মরশুমের প্রথম পর্বটি শিগগিরই প্রচার হতে যাচ্ছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram