Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

অনলাইন ডেস্ক: গত শুক্রবার রাঁচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় নেমে সর্বোচ্চ সংগ্রহ করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ শেষে আচরণের কারণে ক্যারিবিয়ান ক্রিকেটার রভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ড শাস্তি পেয়েছেন। দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, ষষ্ঠ ওভারে মায়াঙ্ক যাদবের বলে আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করেন পাওয়েল। ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের মাধ্যমে তিনি আইসিসির আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন।

অন্যদিকে, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন রাদারফোর্ড। ১৩তম ওভারে একটি ডেলিভারি ওয়াইড না দেওয়ায় তিনি আম্পায়ারকে উদ্দেশ করে চিৎকার করেন। এতে আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ হয়েছে।

দুই খেলোয়াড়ই নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের ক্ষেত্রে আনুষ্ঠানিক সতর্কতা, ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram