অনলাইন ডেস্ক: বয়সের কাঁটা একদিকে এগিয়ে চলেছে, আর অন্যদিকে জয়া আহসানকে দেখে যেন উল্টো সময়ের হিসাবই মিলছে না। রুপালি পর্দার চাকচিক্য পেরিয়ে নীলের মায়ায় ধরা দেওয়া অভিনেত্রীর ছবিগুলো ফের মনে করিয়ে দিল, বয়স বাড়লেও সৌন্দর্যের দীপ্তিতে যেন প্রতিদিনই আরও তরুণী হয়ে উঠছেন তিনি।
রুপালি পর্দার আভিজাত্যের বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক জগৎ। সেখানে তিনি সাধারণ জীবনযাপন ও প্রকৃতির প্রতি অনুরাগের প্রকাশ ঘটান। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ভক্তদের আকৃষ্ট করে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান। নীলের আবেশে তোলা ছবিগুলোতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর অভিনেত্রীর সৌন্দর্য ও বয়স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’

