Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

টেস্ট ওপেনার হিসেবে নির্বাচকদের ভাবনায় আছেন রবিন

টেস্ট ওপেনার হিসেবে নির্বাচকদের ভাবনায় আছেন রবিন

অনলাইন ডেস্ক: গত কয়েক বছর ধরে দারুণ ফর্মে রয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। সাদা কিংবা লাল বল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই ব্যাটার। চলমান জাতীয় ক্রিকেট লিগেও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরির আক্ষেপ থাকলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন রবিন।

গতকাল খালিদ হাসানের সঙ্গে রবিনের ১৪৮ রানের উদ্বোধনী জুটিতে সিলেটের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ময়মনসিংহ। আজ দিনের প্রথম ঘণ্টায় সেঞ্চুরি পূর্ণ করেন রবিন।

জাতীয় দলের টেস্ট ওপেনাররা প্রায় এক বছর ধরে ধারাবাহিকভাবে রান করতে না পারায় নতুন ওপেনার খুঁজছেন নির্বাচকেরা। তাদের বিবেচনায় থাকা খেলোয়াড়দের মধ্যে রবিন অন্যতম। জুনিয়র ক্রিকেটারদের মধ্যে ওপেনার হওয়ার দৌড়ে রবিন ও ইফতেখার ইফতি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, রবিন ভালো ফর্মে আছেন এবং রান করছেন। তিনি আগে থেকেই নির্বাচকদের সিস্টেমের মধ্যে আছেন। চলতি মৌসুমের শুরুটা ভালো হওয়ায় জাতীয় ক্রিকেট লিগ ও পরবর্তী বাংলাদেশ ক্রিকেট লিগ থেকে ভবিষ্যতের খেলোয়াড় খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

লাল বলের খেলা দেখতে সিলেটে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক। মাঠে বসে খেলা দেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরাসরি মাঠে থাকলে খেলার অনেক কিছু পরিষ্কারভাবে দেখা যায়, যা ইউটিউব বা টেলিভিশনে সবসময় বোঝা সম্ভব নয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram