Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন ব্রেসওয়েল

বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন ব্রেসওয়েল

অনলাইন ডেস্ক: বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সুযোগ গ্রহণ করতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ড ক্রিকেট সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমের জন্য একটি অস্থায়ী চুক্তিতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় ব্রেসওয়েলের স্থলাভিষিক্ত হবেন নিক কেলি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১১ বছর পর প্রথমবার জাতীয় চুক্তিতে জায়গা পেলেন তিনি। চলতি মৌসুমে অস্থায়ী চুক্তির তালিকায় ব্রেসওয়েলের সঙ্গে রয়েছেন ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেইফার্ট।

২২ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এমন সুযোগ গ্রহণে নিউজিল্যান্ড ক্রিকেটের সমর্থন তার কাছে গুরুত্বপূর্ণ। সাদা বলের খেলোয়াড় হিসেবে সুযোগটি হাতছাড়া করা ঠিক হবে না বলেও মনে হয়েছে তার।

ব্রেসওয়েল আরও বলেছেন, তিনি এখনও ব্ল্যাক ক্যাপদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারত সিরিজসহ ভবিষ্যতের সাদা বলের সিরিজে অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।

৩৩ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার নিক কেলি ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ড দলে অভিষিক্ত হন। এ পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি এবং দুটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। বছরের শুরুতে চোট পাওয়া টম ল্যাথামের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড দলকে নেতৃত্বও দেন কেলি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram