Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে’, বললেন আয়ারল্যান্ড কোচ

‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে’, বললেন আয়ারল্যান্ড কোচ

অনলাইন ডেস্ক: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন রিপাবলিক অব আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন। দুই সপ্তাহের কঠিন আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ায় আনন্দিত তিনি। একই সঙ্গে তার আশা, গত দুই সপ্তাহে আয়ারল্যান্ড যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, অন্য কোনো জাতীয় দল যেন এমন পরিস্থিতিতে না পড়ে।

এই সময়ে চারটি ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড, যার মধ্যে মাত্র একটি দেশের মাটিতে। পুরো দলকে প্রায় ৫ হাজার মাইল ভ্রমণ করতে হয়েছে। রোববার ইসরায়েলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি খেলতে হয়েছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। সার্বিয়ার বাকা টোপোলা শহরে শেষ হয়েছে তাদের দুই সপ্তাহের এই যাত্রা।

ইসরায়েল-গাজা যুদ্ধের প্রেক্ষাপটে আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইনের ‘স্টপ দ্য গেম’ বয়কট প্রচারণার কারণে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ ঘিরে আয়ারল্যান্ডের মাঠে নামা সমালোচনা ও কড়া নজরদারির মুখে পড়ে। এর আগে হাঙ্গেরিতে ইসরায়েলের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিও একই ধরনের চাপের মধ্যে খেলতে হয়েছিল।

গোলকিপার গাভিন বাজুনু জানিয়েছিলেন, এই সূচিতে অংশ নেওয়া বড় ভুল হবে। পরে খেলোয়াড়দের ভোটাভুটির মাধ্যমে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড দল। ওই ম্যাচে ইসরায়েলি জাতীয় সংগীতের সময় আইরিশ খেলোয়াড়রা মাথা নিচু করে ছিলেন এবং সৌজন্যতার স্বার্থেও দুই দল একে অন্যের সঙ্গে হাত মেলায়নি।

রোববারের ম্যাচের আগে এক ইসরায়েলি সাংবাদিক কিছু আইরিশ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুললে সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে যায়। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগটি অস্বীকার করেছে। একই সঙ্গে ডেব্রিসেনে কয়েকজন ইসরায়েলি সমর্থকের বিরুদ্ধে আইরিশ খেলোয়াড়দের উদ্দেশে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে তদন্ত শুরু করেছে তারা।

সবশেষ ম্যাচেও টানেলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়েছে বলে খবর। ম্যাচ ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে হালগ্রিমসন বলেন, গত দুই সপ্তাহে তিনি অনেক কিছু শিখেছেন। এই বিরতিতে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে পাঁচ পয়েন্ট পেয়েছে আয়ারল্যান্ড।

হালগ্রিমসন বলেন, এই কঠিন সময় খেলোয়াড়রা দারুণভাবে সামলেছেন। আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ায় তিনি আনন্দিত হলেও পুরো বিষয়টি দলের সবার ওপর প্রভাব ফেলেছে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram