Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তারকা হওয়ার স্বপ্নে নাম পাল্টেছিলেন ইধিকা পাল

তারকা হওয়ার স্বপ্নে নাম পাল্টেছিলেন ইধিকা পাল

অনলাইন ডেস্ক: ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। পরবর্তীতে শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ অভিনয় করেও বেশ সফল হন তিনি। পরে টালিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত আলোচনায় থাকলেও পর্দার এই অভিনেত্রীর আসল নাম কিন্তু ইধিকা নয়।

অভিনয় জীবনের শুরুর দিকে তার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’সহ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে কাজের সময়ও বিনোদন অঙ্গন ও পরিচিত মহলে তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন।

তবে শোনা যাচ্ছে, রুপালি জগতে স্থায়ী অবস্থান তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। ‘টুম্পা’ নামটি প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির উপযোগী ভিন্নধর্মী একটি নামের সন্ধানে ছিলেন তিনি। পরে সেই ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি বেছে নেন।

নাম বদলের পর নতুন পরিচিতিতে বড় পর্দায় যাত্রা শুরু করেন ইধিকা। বর্তমানে ছোট পর্দা পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে ধারাবাহিকভাবে চলচ্চিত্রে কাজ করছেন তিনি।

জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে ইধিকাকে। এ ছাড়া পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রকল্পে অভিনেতা জিতের বিপরীতে তার অভিনয় নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram