Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১৮ বছর পর রোনালদোকে ছাড়া দেশের বাইরে চার গোল পর্তুগালের

১৮ বছর পর রোনালদোকে ছাড়া দেশের বাইরে চার গোল পর্তুগালের

অনলাইন ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই চলতে শিখেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ তাকে বেঞ্চে রেখে জয়ের পর তৃতীয় রাউন্ডে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে তারা।

নরওয়ের বিপক্ষে রোনালদো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন। পর্তুগালের জার্সিতে দেড় যুগ পর এভাবে দেখা গেল তাকে—অর্থাৎ ১৮ বছরে প্রথমবার পুরো ম্যাচ বেঞ্চে বসে ছিলেন তিনি।

ডেনমার্কের বিপক্ষে অবশ্য রোনালদোকে মাঠে দেখা যায়নি। ডেনমার্কে থাকা পর্তুগালের ক্যাম্প আগেই ছেড়ে যান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার অনুপস্থিতি পর্তুগালের পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। গনসালো রামোস ও জোয়াও ফেলিক্স দলকে জয় এনে দেন।

রোনালদোর ক্লাব আল নাসরের সতীর্থ জোয়াও ফেলিক্স এই ম্যাচে ইতিহাস গড়েছেন। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ৮৭তম মিনিটে গোল করেন তিনি। ডিওড়ো ডালটের ক্রস থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান ফেলিক্স।

মিস্টারচিপের পরিসংখ্যান অনুযায়ী, পর্তুগালের হয়ে নিজের ক্যারিয়ারে প্রথমবার টানা তিন ম্যাচে গোল করলেন ফেলিক্স। ওয়েলস ও নরওয়ের পর এবার ডেনমার্কের বিপক্ষেও গোল পেলেন তিনি।

স্ট্যাটসডুফুট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, রোনালদোকে ছাড়া ১৮ বছরে প্রথমবার দেশের বাইরে কোনো ম্যাচে চার গোল করল পর্তুগাল। সর্বশেষ ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর মাল্টার বিপক্ষে এমন কীর্তি গড়েছিল দলটি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram