Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঘরে বসে বিনামূল্যে যেভাবে দেখবেন শাকিরার লাইভ কনসার্ট

ঘরে বসে বিনামূল্যে যেভাবে দেখবেন শাকিরার লাইভ কনসার্ট

অনলাইন ডেস্ক: অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে পপ কুইন শাকিরার কনসার্ট। ঘরে বসেই এক ক্লিকে বিনামূল্যে এটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও। স্প্যানিশ পপ সম্রাজ্ঞী শাকিরার গান বিশ্বজুড়ে তৈরি করে অন্যরকম উন্মাদনা।

বিশ্বমঞ্চে লাতিন এই গায়িকার পরিবেশনা দেখতে আগ্রহী তার ভক্তদের জন্য এটি বিশেষ আয়োজন। প্রথমবারের মতো নিজের একটি লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন শাকিরা।

মাদ্রিদে আয়োজিত কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’। আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। শাকিরার চলমান সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বকে কেন্দ্র করে এই আয়োজন করা হচ্ছে।

কনসার্টটি দেখতে দর্শকদের কোনো বাড়তি সাবস্ক্রিপশন বা ফি দিতে হবে না। অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচ-এর অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে এটি দেখা যাবে।

আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটির সম্প্রচার হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram