অনলাইন ডেস্ক: খেলোয়াড়ি জীবনের মতো সম্ভবত কোচিংয়েও জিনেদিন জিদানের শুরুটা স্মরণীয় হতে চলেছে। ফ্রান্সের নতুন কোচ হিসেবে তিনি দেশের ইতিহাসে একটি বিরল অধ্যায়ে নিজের নাম লিখতে সময় নষ্ট করেননি।
সোমবার নেশনস লিগের গ্রুপ ১-এর দ্বিতীয় পর্বে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়েন জিদান। স্ট্যাটস ফুট-এর পরিসংখ্যান অনুযায়ী, ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে দায়িত্ব নেওয়ার পর প্রথম দুটি আনুষ্ঠানিক ম্যাচেই জয় পাওয়া চতুর্থ কোচ তিনি।
এর আগে হেনরি গুয়েরিন ১৯৬৪ সালে, হেনরি মিচেল ১৯৮৪ সালে এবং আইমে জ্যাক ১৯৯৪ সালে এই সাফল্য পেয়েছিলেন।
দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া জিদান প্রথম ম্যাচেও জয় পেয়েছিলেন। প্রথম রাউন্ডের ওই ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারায় ফ্রান্স।
গ্রুপে ফ্রান্সের পরবর্তী ম্যাচ ২ অক্টোবর ইতালির বিপক্ষে।
ফ্রান্সকে সবশেষ তিন বিশ্বকাপের দুটিতে ফাইনালে তোলা এবং একবার চ্যাম্পিয়ন করা দেশমের কোচিং ক্যারিয়ার অবশ্য শুরু হয়েছিল ড্র দিয়ে। ২০১২ সালের আগস্টে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

