Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

অনলাইন ডেস্ক: প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই চরিত্রটিকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে গেলেও বয়সের কারণে একপর্যায়ে তিনি সরে দাঁড়ান।

তবে এবার সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নির্মিত একটি কাজের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে ফিরছেন এই বর্ষীয়ান অভিনেতা। কাজটি পরিচালনা করছেন সন্দীপ রায়। ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি এ খবর প্রকাশিত হয়েছে।

এর আগে সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের পরিচালনায় নির্মিত ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’র মতো একাধিক টেলিভিশন সিরিজ জনপ্রিয়তা পায়। এবার সত্যজিতের নির্বাচিত কিছু ছোটগল্প পর্দায় আনার উদ্যোগ নিয়েছেন সন্দীপ রায়।

নতুন এই প্রকল্পের একটি প্রধান চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। কাজটি ছোটপর্দা নাকি অন্য কোনো মাধ্যমের জন্য তৈরি হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি। একইভাবে সত্যজিৎ রায়ের কোন গল্পে তিনি অভিনয় করবেন, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সব পরিকল্পনা ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে কাজ শুরু হতে পারে।

সব্যসাচী চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ‘অচিন্ত্য আইচ’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিরিজে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে তিনি এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram