Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভরা মঞ্চে কেন ‘বিবস্ত্র’ হলেন সালমান খান?

ভরা মঞ্চে কেন ‘বিবস্ত্র’ হলেন সালমান খান?

অনলাইন ডেস্ক: রূপালী পর্দার বাইরেও তারকাদের নিজস্ব জগৎ রয়েছে এবং বয়স বা শারীরিক পরিবর্তন নিয়ে কাউকে অপমান করা সুস্থ মানসিকতার পরিচয় নয়—‘বিগ বস ২০’-এর মঞ্চে অনলাইন ট্রোলিং, বডি শেমিং ও প্যাপারাজ্জিদের আচরণের প্রতিবাদ জানিয়ে এ কথা মনে করিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য এবং চেহারা নিয়ে আক্রমণের প্রসঙ্গে কথা বলেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। বয়স, ওজন ও শারীরিক পরিবর্তন নিয়ে তাকেও নিয়মিত কটূক্তির মুখে পড়তে হয় বলে জানান তিনি।

সালমানের বক্তব্যে সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা কাইফের মাতৃত্বের পর চেহারায় পরিবর্তন নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গও উঠে আসে। তিনি প্রশ্ন তোলেন, মানুষকে হেয় করার প্রবণতা কেন তৈরি হয় এবং কেন অন্যকে নিয়ে এমন ট্রল করা হয়।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালমান জানান, তাকে প্রায়ই বলা হয় যে তিনি মোটা হয়ে গেছেন। এরপর মঞ্চে নিজের টুপি ও জ্যাকেট খুলে ফেলেন তিনি। পরে শার্টও খুলে নিজের বর্তমান ফিটনেস দেখিয়ে ট্রলকারীদের উদ্দেশে প্রতিবাদ জানান। অন্যকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা এবং নিজের ও বাবা-মায়ের শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

সালমানের মতে, বর্তমানে সিনেমার অভিনয় বা শিল্পচর্চা নিয়ে সমালোচনার বদলে মানুষের শরীর ও চেহারা নিয়ে ব্যক্তিগত আক্রমণই বেশি গুরুত্ব পাচ্ছে। তার প্রতিবাদের সময় ‘বিগ বস’-এর মঞ্চ করতালি ও চিৎকারে মুখর হয়ে ওঠে। প্রতিযোগীরাও তার ফিটনেস ও অবস্থানের প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram