Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রাফিনিয়ার হ্যাটট্রিক দেখে ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন তুললেন সেভিয়া কোচ

রাফিনিয়ার হ্যাটট্রিক দেখে ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন তুললেন সেভিয়া কোচ

অনলাইন ডেস্ক: চলতি মৌসুমে গোল উৎসব করছে বার্সেলোনা। তাদের সামনে কেউ দাঁড়াতে পারছে না। গতকাল সেভিয়া তাদের পেছনে ফেলেছিল। রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার কাছে হারলেও ব্যবধানটা বড় হতে দেয়নি স্বাগতিকরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায় না থাকার কারণে এই পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া।

শনিবার রাফিনিয়ার তিন গোলে সেভিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের জয়েও তিনবার গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে সাত ম্যাচে তাঁর গোল ১২টি, চ্যাম্পিয়নস লিগে করেছেন দুটি।

দারুণ ফর্মে থাকা রাফিনিয়া চলতি মাসের শুরুতে প্রকাশিত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে গার্সিয়া বলেন, ব্যালন ডি’অরের জন্য রাফিনিয়ার মনোনয়ন না পাওয়া ‘একটা তামাশা’। তাঁর মতে, রাফিনিয়া একজন ম্যাচ জেতানো খেলোয়াড় এবং এ কারণেই তিনি এসব পুরস্কারে বিশ্বাস করেন না।

গত মৌসুমে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবারও ইউসুফ ফোফানার গোলে শুরুতে পিছিয়ে পড়ে তারা। এতে চলতি মৌসুমে প্রথম দল হিসেবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের কাছ থেকে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয় সেভিয়ার। তবে বিরতির আগে একটি এবং পরে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ২৯ বছর বয়সী রাফিনিয়া।

গার্সিয়া বলেন, সেভিয়াকে হারাতে বার্সেলোনাকে সেরা খেলাটাই খেলতে হয়েছে। তিনি নিজের খেলোয়াড়দের নিয়ে গর্বিত বলেও জানান।

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম আট ম্যাচ জিতে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে বার্সেলোনা। আগামী ১০ অক্টোবর গেতাফের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ। তবে সেভিয়ার বিপক্ষে জয়ের পরও দলের পারফরম্যান্সের কিছু দিক পছন্দ হয়নি কোচ হান্সি ফ্লিকের। তিনি বলেন, বিশেষ করে প্রথমার্ধে ম্যাচটি কঠিন ছিল এবং বার্সেলোনা অনেকবার সহজেই বলের নিয়ন্ত্রণ হারিয়েছে, যা তাদের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram