Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

অনলাইন ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারল না। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে হেরেও তাদের দ্বিতীয় সুযোগ ছিল। কিন্তু মেহেদি হাসান মিরাজের গায়ানা এবারও ব্যর্থ, শিমরন হেটমায়ারের সেঞ্চুরি ম্লান করে তাদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জ্যামাইকা কিংসম্যান।

বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে গায়ানা ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে। হেটমায়ার ৪৫ বলে ৪টি চার ও ৮ ছক্কায় অপরাজিত ১০২ রান করেন। শাই হোপ করেন ৪০ রান, আর কুয়েন্টিন স্যাম্পসন ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন।

তবে গায়ানার বোলিং জ্যামাইকার রান তাড়ার সামনে কার্যকর হয়নি। মাজ সাদাকাত ৪১, ম্যাকেঞ্জি ৩৪ এবং কেসি কার্টি ৫৬ রান করে জয়ের ভিত্তি গড়ে দেন। পরে রভম্যান পাওয়েল ১৭ বলে ৪০ রান করলে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে জ্যামাইকা।

মিরাজ ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি মাজ সাদাকাতের কাছে দুই ছক্কা ও এক চার হজম করে ১৮ রান দেন। এরপর সাইম আইয়ুব তার ওভারের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকান।

গায়ানার হয়ে প্রথম তিন ম্যাচে ৯ উইকেট নেওয়া মিরাজ সর্বশেষ ম্যাচেও উইকেট পাননি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামারও সুযোগ হয়নি তার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram